• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাহার তরে হায় নিশিদিন কাঁদে মন প্রাণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কাহার তরে হায় নিশিদিন কাঁদে মন প্রাণ

ভৈরবী মিশ্র – কারফা

কাহার তরে হায় নিশিদিন কাঁদে মন প্রাণ
জানে শুধু সেই, জানে আর হৃদি ব্যথা-ম্লান॥
কমল-পাতে যেন জল প্রণয় তার সই
বুলবুলি চপল ছলে যায় লতিকা-বিতান॥
জানে শুধু সে নিতে মন, দিতে জানে না,
দলিয়া চলে সে মুকুল, বারণ মানে না।
জীবন লয়ে খেলে সে মরণ-খেলা,
সকালে যারে চাহে তায় বিকালে হেলা।
কুসুম-সমাধি রচে সে নিঠুর পাষাণ॥
চাহি শুধু এই–যেন সে বাসিয়া ভালো
এমনই ব্যথা পায় সে ওগো ভগবান॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি দোল-ফাগুনের দোল লেগেছে
Next Post:সামলে চলো পিছল পথ গোরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑