• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুমি কোন পথে এলে হে মায়াবী কবি

কীর্তন

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি  
          বাজায়ে বাঁশের বাঁশরি
এল রাজ-সভা ছাড়ি ছুটি গুণিজন  
          তোমার সে সুরে পাশরি॥
তোমার চলার শ্যাম বনপথ  
          কদম-কেশর-কীর্ণ,
তুমি কেয়ার বনের খেয়া-ঘাটে হলে  
          গোপনে কি অবতীর্ণ?
তুমি অপরাজিতার সুনীল মাধুরী  
দুচোখে আনিলে করিয়া কি চুরি?
তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ  
          পান করাল কে কিশোরী?  
জনপুরী যবে খল-কোলাহলে  
মগ্নোৎসব রাজসভাতলে,
তুমি একাকী বসিয়া দূর নদী-তটে  
          ছায়া-বটে বাঁশি বাজালে,
তুমি বসি নিরজনে ভাঁট ফুল দিয়া  
          বালিকা বাণীরে সাজালে॥
যবে রুদ্র আসিল ডম্বরু-করে  
ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে
তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি  
          এলে সে প্রলয়-নাটে গো,
তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার  
          জীবন-গোধূলি পাটে গো॥  
হে চির-কিশোর, হে চির-তরুণ,  
চির-শিশু চির-কোমল করুণ!  
          দাও অমিয়া আরও অমিয়া,
দাও উদয়-উষারে লজ্জা গো তুমি  
          গোধূলির রঙে রঙিয়া!  
প্রখর রবি-প্রদীপ্ত গগনে  
তুমি রাঙা মেঘ খেল আনমনে,  
উৎসব-শেষে দেউলাঙ্গনে  
          নিরালা বাজাও বাঁশরি,
আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর  
          শুনিব সকল পাশরি॥

Category: নজরুলগীতি
Previous Post:না মিটিতে মনোসাধ       যেয়ো না হে শ্যামচাঁদ
Next Post:যে ব্যথায় এ অন্তর-তল হে প্রিয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑