• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি

পিলু-মিশ্র – কারফা

এ জনমে মোদের মিলন
হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার
করি মোরা কানাকানি॥
দুজনে দুকূলে থাকি
কাঁদি মোরা চখাচখি,
বিরহের রাত পোহায় না আর
বুকে শুকায় বুকের বাণী॥
মোদের পূজা আরতি হায়
চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বীণা বাজায়
বেদনারই বীণাপাণি॥
হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
মোদের এ প্রেম-ফুল না শুকায়
নিঠুর হাতের কঠোর ছোঁয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি॥

Category: নজরুলগীতি
Previous Post:সে চলে গেছে বলে কি গো
Next Post:হায় স্মরণে আসে গো অতীতকথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑