• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন

সিন্ধু মিশ্র – কাহারবা

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন
উঠিছে দুলে।
তারই ঢেউ এ সংগীতে মোর মুরছায়
সুরের কূলে॥
ভালোবাস তোমরা যারে
দুদিনে ভোলো গো তারে,
শরতের সজল কালো মেঘ
কেঁদে-যাও নিমেষে ভুলে॥
কঠিন পুরুষের মন
গলিয়া বহে গো যখন,
বহে সে নদীর মতন
চিরদিন পাষাণ-মূলে॥
আলোর লাগি জাগে ফুল,
নদী ধায় সাগরে যেমন,
চকোর চায় চাঁদ, চাতক মেঘ,
যারে চায় তারেই চায় এ মন।
নিয়ে যায় সুদূর অমরায়
পূজে তায় বাণী-দেউলে॥

Category: নজরুলগীতি
Previous Post:ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি
Next Post:সখী লো তায় আন ডেকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑