• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়

ভৈরব – সেতারখানি

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়।
অধীর করো মোরে নয়ন-মদিরায়॥
পানসে জোছনাতে – ঝিম হয়ে আসে মন,
শারাব বিনে হেরো গুলবন উচাটন,
মদালস আঁখি কেন ঘোমটা ঢাকা এমন
বিষাদিত নিরালায়॥
তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া,
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটার জ্বালা
ভুলিতে – চাহি শারাব-পিয়ালা
তোমার হাতে ঢালা॥
দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
ভুলাইয়া বেদনায়॥

Category: নজরুলগীতি
Previous Post:প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া
Next Post:হেনে গেল তির তিরছ তার চাহনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑