• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি গানে গানে ঢাকব আমার             গভীর অভিমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি গানে গানে ঢাকব আমার             গভীর অভিমান

পিলু-খাম্বাজ – কারফা

আজি গানে গানে ঢাকব আমার  
          গভীর অভিমান।  
কাঁটার ঘায়ে কুসুম করে  
          ফোটাব মোর প্রাণ॥  
ভুলতে তোমার অবহেলা  
গান গেয়ে মোর কাটবে বেলা,  
আঘাত যত হানবে বীণায়  
          উঠবে তত তান॥  
ছিঁড়লে যে ফুল মনের ভুলে  
গাঁথব মালা সেই সে ফুলে,  
আসবে যখন বন্ধু তোমার  
          করব তারে দান॥  
আমার সুরের ঝরনা-তীরে  
রচব গানের উর্বশীরে
তুমি সেই সুরেরই ঝরনা-ধারায়  
          উঠবে করে স্নান॥  
কথায় কথায় মিলায়ে মিল  
কবি রে, তোর ভরল কি দিল,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল,  
          মিল পেল না প্রাণ॥

Category: নজরুলগীতি
Previous Post:প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর
Next Post:কত সে জনম কত সে লোক

Reader Interactions

Comments

  1. jahid sheikh

    October 8, 2021 at 3:46 pm

    Nice

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑