• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা
সীতা – সীতা।
বিরহে তোমার অরণ্যচারী
কাঁদে রঘুবীর বল্কলধারী,
ঝরা চামেলির অশ্রু ঝরায়ে
ঝুরিছে বন-দুহিতা।
সীতা – সীতা!
তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া
কত আদি কবি কত রামায়ণ রচিবে কে জানে প্রিয়া।
বেদনার সুর-সাগর তীরে
দয়িতা আমার এসো এসো ফিরে
আবার আঁধার হৃদি-অযোধ্যা
হইবে দীপান্বিতা॥
সীতা – সীতা।

Category: নজরুলগীতি
Previous Post:নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও
Next Post:তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑