• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি নহি বিদেশিনি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি নহি বিদেশিনি

আমি নহি বিদেশিনি।
(ওই) ঝিলের ঝিনুক, বিলের শালুক
ছিল মোর সঙ্গিনী॥
ওই বাঁধা-ঘাট, ওই বালুচর,
মাটির প্রদীপ, ওই মেটে ঘর
চেনে মোরে ওই তুলসীতলার নববধূ ননদিনি॥
‘বউ কথা কও’ পাখি–
বাদলা নিশীথে মনের নিভৃতে আজও যায় মোরে ডাকি।
এত কালো চোখ এলোকেশ-ভার
এত শ্যাম-মেঘ আছে কোথা আর
(ওই) পদ্ম-পুকুরে মোরে স্মরি ঝুরে সখি মোর
কমলিনী॥

Category: নজরুলগীতি
Previous Post:কত ফুল তুমি পথে ফেলে দাও
Next Post:মেঘ-মেদুর বরষার কোথা তুমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑