• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে অশান্তি মোর এসো এসো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হে অশান্তি মোর এসো এসো

হে অশান্তি মোর এসো এসো!
(তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে, বৈরাগিনী বেশে  
                    এসেছি বাহির পথে।  
কুণ্ঠা ভুলায়ে দাও, খোলো গুন্ঠন,  
দস্যু-সম মোরে করো লুন্ঠন,  
তৃণ-সম মোরে ভাসাইয়া লয়ে যাও  
         কূল-ভাঙা বিপুল বন্যা-স্রোতে॥  
নদী যেমন করে টানে পারাবার,
তেমনি মরণ-টানে আমারে টানো, হে বন্ধু আমার!  
প্রলয়-মেঘের বুকে বিজলি-সম  
তোমারে জড়ায়ে রব হে প্রিয়তম!  
হবে শুভদৃষ্টি তোমায় আমায়  
         মরণ-হানা অশনির-আলোতে॥

Category: নজরুলগীতি
Previous Post:শোক দিয়েছ তুমি হে নাথ
Next Post:মেঘলা নিশি-ভোরে মন যে কেমন করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑