• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো প্রিয়, তব গান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওগো প্রিয়, তব গান

ওগো প্রিয়, তব গান!
আকাশ গাঙের জোয়ারে উজান বহিয়া যায়।
মোর কথাগুলি বুকের দুয়ারে
–পথ খুঁজে নাহি পায়।
ওগো দখিনা পবন, ফুলের সুরভি বহো
ওরই সাথে মোর না-বলা বাণী লহো,
ওগো মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহো,
বন্দিনী গিরি ঝরনা পাষাণ-তলে
যে কথা কহিতে চায়॥
ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি, তোদের ভাটির স্রোতে
নিয়ে যা আমার না-বলা বাণীগুলি ধুয়ে মোর বুক হতে।
(ওরে) ‘চোখ গেল’ ‘বউ কথা কও’ পাখি,
তোদের কন্ঠে মোর সুর যাই রাখি কি?
(ওরে) মাঠের-মুরলী কহিয়ো তাহারে ডাকি,
আমার এ কলির না-ফোটা বুলি,
ঝরে গেল নিরাশায়।

Category: নজরুলগীতি
Previous Post:রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
Next Post:কেমনে হইব পার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑