• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছড়ায়ে বৃষ্টির বেলফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ছড়ায়ে বৃষ্টির বেলফুল

ছড়ায়ে বৃষ্টির বেলফুল
দুলায়ে মেঘলা চাঁচর চুল
চপল চোখে কাজল মেঘে আসিল কে॥
বাজায়ে কে মেঘের মাদল
ভাঙালে ঘুম ছিটিয়ে জল,
একা-ঘরে বিজলিতে এমন হাসি হাসিল কে॥
এলে কি দুরন্ত মোর ঝোড়ো হাওয়া,
চির-নিঠুর প্রিয়-মধুর পথ চাওয়া।
হৃদয়ে মোর দোলা লাগে,
ঝুলনেরই আবেশ জাগে,
ফেলে-যাওয়া বাসি মালায়–
আবার ভালোবাসিলে কে॥

Category: নজরুলগীতি
Previous Post:স্বপ্নে দেখি একটি নতুন ঘর
Next Post:রাঙা মাটির পথে লো মাদল বাজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑