• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোলন-চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দোলন-চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে

(দোলন-চম্পা)

দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
চাঁদের সাথে।
(শ্যাম) পল্লব-কোলে যেন দোলে রাধা
লতার দোলনাতে॥
(যেন) দেব-কুমারীর শুভ্র হাসি
ফুল হয়ে দোলে ধরায় আসি,
আরতির মৃদুজ্যোতি প্রদীপ-কলি–
দোলে যেন দেউল আঙিনাতে॥
বন-দেবীর ও কি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে।
রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির আঁচলে।
ও যেন মুঠি-ভরা চন্দন-গন্ধ
দোলে রে গোপিনীর গোপন আনন্দ,
ও কি রে চুরি-করা শ্যামের নূপুর
চন্দ্রা-যামিনীর মোহন হাতে॥

Category: নজরুলগীতি
Previous Post:জুঁই-কুঞ্জে বন-ভোমরা গুঞ্জে গুনগুন
Next Post:মোমতাজ মোমতাজ তোমার তাজমহল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑