• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
কে যায়, কে যায় কে যায়।
যেন জলে চলে থল-কমলিনী
ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥
কলসে কঙ্কণে রিনিঠিনি ঝনকে
চমকায় উন্মন চম্পা বনকে
দলিত অঞ্জন নয়নে ঝলকে
পলকে খঞ্জন হরিণী লুকায়॥
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি বন-তুলসীর মঞ্জরী উলসিয়া উঠে।
মেঘ বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এল বুঝি পথ ভুলি;
তাহার অঙ্গ-তরঙ্গ বিভঙ্গে
কূলে কূলে নদীজল উথলায়॥

Category: নজরুলগীতি
Previous Post:ফুলের জলসায় নীরব কেন কবি
Next Post:আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑