• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন-বিহঙ্গ যাও রে উড়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বন-বিহঙ্গ যাও রে উড়ে

বন-বিহঙ্গ! যাও রে উড়ে
মেঘনা নদীর পারে।
দেখা হলে আমার কথা
কইয়ো গিয়া তারে॥
কোকিল ডাকে বকুল-ডালে
যে মালঞ্চে সাঁঝ-সকালে
আমার বন্ধু কাঁদে সেথায়
গাঙেরই কিনারে॥
গিয়া তারে দিয়া আইস আমার শাপলা-মালা
আমার তরে লইয়া আইস তাহার বুকের জ্বালা।
সে যেন রে বিয়া করে
সোনার কন্যা আনে ঘরে
আমার পাটের জোড় পাঠাইয়া দিব সে কন্যারে॥

Category: নজরুলগীতি
Previous Post:বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
Next Post:এ কূল ভাঙে ও কূল গড়ে এই তো নদীর খেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑