• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা

বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা।
আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশি ভোরের বেলা॥
জোষ্ঠিমাসের গুমোট রে বন্ধু আসত নাকো নিঁদ,
রাত্রে আসত নাকো নিঁদ,
আম-তলার এক চোর আইস্যা কাটত প্রাণের সিঁদ;
(আর) নিদ্রা গেলে ফেলত সে চোর আঙিনাতে ঢেলা॥
আমরা দুজন আম কুড়াইতাম, ডাকত কোকিল গাছে,
ভোলো যদি – বিহান বেলার সুর্যি সাক্ষী আছে।
(তুমি) পায়ের কাছে আম ফেইল্যা গায়ে দিতে ঠেলা॥
আমার বুকের আঁচল থাইক্যা কাইড়া নিতে আম
বন্ধু, আজও পায় নাই দাসী সেই না আমের দাম।
(আজ) দাম চাইবার গিয়া দেখি তুমি দিছ মেলা॥
নিশি জাইগ্যা বইস্যা আছি, জোষ্ঠি মাসের ঝড়ে
সেই না গাছের তলায় বন্ধু, এখনও আম পড়ে;
(আজ) তুমি কোথায় আমি কোথায়, দুইজনে একেলা॥

Category: নজরুলগীতি
Previous Post:কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
Next Post:ধর্মের পথে শহিদ যাঁহারা আমরা সেই সে জাতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑