• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুহু কুহু কুহু কোয়েলিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কুহু কুহু কুহু কোয়েলিয়া

কুহু কুহু কুহু কোয়েলিয়া
কুহরিল মহুয়া-বনে।
চমক জাগিনু নিশীথ শয়নে॥
শূন্য ভবনে মৃদুল সমীরে
প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে,
চরণ-চিহ্ন রাখি দলিত কুসুমে
চলিয়া গেছ তুমি দূর-বিজনে॥
বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে
বেণু-বনে সমীরণ হাহাকার করে,
বলে যাও কেন গেলে এমন করে
কিছু নাহি বলে সহসা গোপনে॥

Category: নজরুলগীতি
Previous Post:আনো গোলাপ-পানি, আনো আতরদানি গুলবাগে
Next Post:প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑