• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া

আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া।
দীপ নিভে যায়, সকলে ঘুমায়, মোর আঁখি রহে জাগিয়া
প্রিয়তম তব লাগিয়া॥
তারারে শুধাই, ‘কত দেরি আর?
কখন আসিবে বিরহী আমার?’
ওরা বলে, ‘হেরো পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া’।
প্রিয়তম তব লাগিয়া॥
‘আসিতেছে সে কি মোর অভিসারে’ কাঁদিয়া শুধাই চাঁদে,
মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ নীরবে শুধু কাঁদে।
ফাগুন-বাতাস করে হায় হায়
(বলে) ‘বিরহিণী তোর নিশি যে পোহায়।
ফুল বলে, ‘আর জাগিতে নারি গো,
ঘুমে আঁখি আসে ভাঙিয়া॥’
প্রিয়তম তব লাগিয়া॥

Category: নজরুলগীতি
Previous Post:মোর ভুলিবার সাধনায় কেন সাধো বাদ
Next Post:আনো গোলাপ-পানি, আনো আতরদানি গুলবাগে

Reader Interactions

Comments

  1. Mousumi Sengupta

    May 28, 2025 at 11:13 pm

    তুলনাহীন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑