• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূরজাহান! নূরজাহান!

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নূরজাহান! নূরজাহান!

নূরজাহান! নূরজাহান!
সিন্ধুনদীতে ভেসে, এলে মেঘলামতীর দেশে
ইরানি গুলিস্তান॥
নার্গিস লালা গোলাপ আঙুরলতা
শিরিঁ-ফরহাদ সিরাজের উপকথা
এনেছিলে তুমি তনুর পিয়ালা ভরি
বুলবুলি দিলরুবা রবাবের গান॥
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ,
চন্দন-সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
(যাহা) লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে
দিবে চিরদিন নন্দন-লোকবাসী
(তব) সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥

Category: নজরুলগীতি
Previous Post:ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে
Next Post:বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑