• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে

বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
হায়! তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর-নীরে॥
চলে যাই যদি, চিরদিন মনে
তোমার সে কথা রহিবে স্মরণে
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে॥
শুধু সেই আশে হয়তো এ তনু মরমে হবে না লীন,
পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।
হেরো গো, আমার যাবার সময় হল,
তোমার সে কথা মিথ্যা হবে না বলো,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে॥

Category: নজরুলগীতি
Previous Post:এবার যখন উঠিবে সন্ধ্যাতারা – সাঁঝ আকাশে
Next Post:ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑