• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গভীর নিশীথে ঘুম ভেঙে যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গভীর নিশীথে ঘুম ভেঙে যায়

গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়!
ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়,
কার সকরুণ আঁখি দুটি যেন রাতের তারার মতো
মুখ পানে চেয়ে থাকে –
সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাস কাহার হুতাশ দীর্ঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তর মোরে; ওগো দুরন্ত মম!
সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউ-এর মতন
বুকে বাজে এসে কাহার রোদন?
পিয়া পিয়া নাম ডাকে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা-শাখে –
সে কি তুমি, সে কি তুমি?

Category: নজরুলগীতি
Previous Post:গভীর রাতে জাগি খুঁজি তোমারে
Next Post:রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑