• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে॥
তমালতরু চাঁপালতার মতো
জড়িয়ে কত জনম হল গত,
সেই বাঁধনের চিহ্ন আজও জাগে
জাগে হিয়ার থরে থরে॥
বাহুর ডোরে বেঁধে আজও ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মতো লুকিয়ে কাঁদ কেন?
বনের কপোত, কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হল ছাড়াছাড়ি
(কোন) নিঠুর ব্যাধের শরে॥

Category: নজরুলগীতি
Previous Post:আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে
Next Post:গভীর রাতে জাগি খুঁজি তোমারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑