• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ।
শূন্য গগনে আজও নিরাশায় আকাশে করি বিলাপ॥
শত জনমের অপূর্ণ সাধ লয়ে –
(আমি) গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে,
জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ॥
কলঙ্ক হয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া,
এত জোছনায় ঢাকিতে পারি নি তোমার মধুর মায়া
কোন সে সাগর-মন্থন শেষে মোরে
জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভরে,
(হায়) তুমি গেছ চলে, বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ॥

Category: নজরুলগীতি
Previous Post:নয়নভরা জল গো তোমার আঁচল-ভরা ফুল
Next Post:আমি আছি বলে দুখ পাও তুমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑