• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাহা কিছু মম আছে প্রিয়তম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যাহা কিছু মম আছে প্রিয়তম

সিন্ধু–ভৈরবী যৎ

যাহা কিছু মম আছে প্রিয়তম
সকলই নিয়ো হে স্বামী।
যত সাধ আশা প্রীতি ভালোবাসা
সঁপিনু চরণে আমি॥
পুতুল-খেলায় মায়ার ছলনায়
ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায়,
ভুলেছি সে খেলা, আজি অবেলায়
তোমার দুয়ারে থামি॥
ধরে রাখি যারে আমার বলিয়া
সহসা কাঁদায়ে যায় সে চলিয়া,
অনিমেষ-আঁখি তুমি ধ্রুবতারা
জাগো দিবসযামী॥

Category: নজরুলগীতি
Previous Post:ভেঙো না ভেঙো না ধ্যান
Next Post:মোর বুক-ভরা ছিল আশা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑