• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডেকো না আর দূরের প্রিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ডেকো না আর দূরের প্রিয়া

ভীমপলশ্রী মিশ্র দাদরা

ডেকো না আর দূরের প্রিয়া
থাকিতে দাও নিরালা।
কী হবে হায় বিদায় – বেলায়
এনে সুধার পিয়ালা॥
সুখের দেশের পাখি তুমি
কেন এলে এ বনে,
আজ এ বনে জাগে শুধু
কণ্টকের স্মৃতির জ্বালা॥
মরুর বুকে কী ঘোর তৃষা
বুঝিবে কি মেঘ-পরি,
মিটিবে না আমার তৃষা
ওই আঁখি-জলে বালা।
আঁধার ঘরের আলো তুমি
আমি রাতের আলেয়া,
ভোলো আমায় চিরতরে,
ফিরিয়া নাও এ ফুলমালা॥

Category: নজরুলগীতি
Previous Post:জাগো দুস্তর পথের নব যাত্রী
Next Post:ভেঙো না ভেঙো না ধ্যান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑