• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়

বাউল লোফা

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়  
        বারেবারে।
তার নূপুর-ধ্বনি রিনিঝিনি বাজে  
        বন-পারে॥  
নিঝুম রাতে ঘুমাই যবে
সে ডাকে আমায় বেণুর রবে,  
স্বপন-কুমার আসে স্বপন-অভিসারে॥
যবে জল নিতে যাই নদীতটে একলা  
        নাম ধরে সে ডাকে,  
ধরতে গেলে পালিয়ে সে যায়  
        বন-পথের বাঁকে।
  
বিশ্ববধূর মনোচোরা  
ধরতে সে চায়, দেয় না ধরা, 
আমি তারই স্বয়ংবরা  
        সঁপেছি প্রাণ তারে॥

Category: নজরুলগীতি
Previous Post:ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান ঘন-বজ্রে বিষাণ বাজে
Next Post:সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑