• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার রাতের তিমির দুলে আমার মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আঁধার রাতের তিমির দুলে আমার মনে

জয়জয়ন্তী মিশ্র দাদরা

আঁধার রাতের তিমির দুলে আমার মনে।
দুলে গো আমার ঘুমে জাগরণে॥
হুতাশ-ভরা বাতাস বহে
আমার কানে কী কথা কহে,
দিনগুলি মোর যায় যে ঝরে
ঝরা পাতার সনে॥
গিয়াছে চলি, সুখের যাহারা ছিল গো সাথি,
গিয়াছে নিভে জ্বলিতেছিল যে শিয়রে বাতি।

স্মৃতির মালার ফুল শুকাইয়া
একে একে হায় পড়িছে ঝরিয়া,
বিদায়বেলার শুনি যে বাঁশি ক্ষণে ক্ষণে॥

Category: নজরুলগীতি
Previous Post:ফিরে ফিরে কেন তারই স্মৃতি
Next Post:দশ হাতে ওই দশ দিকে মা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑