• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুলের মতন ফুল্ল মুখে দেখছি এ কী ভুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফুলের মতন ফুল্ল মুখে দেখছি এ কী ভুল

আশাবরি দাদরা

ফুলের মতন ফুল্ল মুখে
দেখছি এ কী ভুল।
হাসির বদল দুলছে সেথায়
অশ্রুকণার দুল॥
রোদের দাহে বালুচরে
মরা নদী কেঁদে মরে,
গাইতে এসে কাঁদছে বসে
বান-বেঁধা বুলবুল॥
ভোর গগনে পূর্ণ চাঁদের
এমনি মলিন মুখ,
ঝড়ের কোলে এমনি দোলে
প্রদীপশিখার বুক।

ম্লান-মাধুরী মালার ফুলে
এমনি নীরব কান্না দুলে,
করুণ তুমি বিসর্জনের
দেবীর সমতুল॥

Category: নজরুলগীতি
Previous Post:রাত্রিশেষের যাত্রী আমি যাই চলে যাই একা
Next Post:ফিরে ফিরে কেন তারই স্মৃতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑