• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে

ভৈরবী দাদরা

তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে।
তুমি কান্না পাওয়াও কাননকে গো  
        ফুল-ঝরা প্রভাতে॥
তুমি ভৈরবী সুব উদাস বিধুর,  
অতীত দিনের স্মৃতি সুদূর,
তুমি ফোটার আগের ঝরা মুকুল  
বৈশাখী হাওয়াতে॥
তুমি কাশের ফুলের করুণ হাসি  
মরা নদীর চরে,
তুমি শ্বেত-বসনা অশ্রুমতী  
উৎসব-বাসরে।

তুমি মরুর বুকে পথ-হারা 
গোপন ব্যথার ফল্গুধারা,
তুমি নীরব বীণা বাণীহীনা  
        সংগীত-সভাতে।

Category: নজরুলগীতি
Previous Post:কলঙ্ক আর জোছনায়-মেশা তুমি সুন্দর চাঁদ
Next Post:শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑