• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল এল রে বৈশাখী ঝড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল এল রে বৈশাখী ঝড়

ইমন মিশ্র কাহারবা

এল এল রে বৈশাখী ঝড়।
ওই বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর, চরাচর, থরথর॥
ঘন বন-কুন্তলা বসুমতী
সভয়ে করে প্রণতি,
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর-তরঙ্গ-মাঝে
তারই মঞ্জীর যেন বাজে,
বাজে রে পায়ে গিরি-নির্ঝর –
ঝরঝর ঝরঝর॥

ধূলি-গৈরিক নিশান দোলে
ঈশান-গগন-চুম্বী,
ডম্বরু ঝল্লরি ঝাঁঝর ঝনঝন বাজে,
এল ছন্দ বন্ধন-হারা
এল মরু-সঞ্চর,
বিজয়ী বীরবর॥

Category: নজরুলগীতি
Previous Post:বুনো ফুলের করুণ সুবাস ঝুরে
Next Post:ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑