• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খর রৌদ্রের হোমানল জ্বালি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খর রৌদ্রের হোমানল জ্বালি

(গ্রীষ্ম)
কামোদ–শ্রী দাদরা

খর রৌদ্রের হোমানল জ্বালি
তপ্ত গগনে জাগি।
রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী॥
সহসা কখন বৈকালি ঝড়ে
পিঙ্গল মম জটা খুলে পড়ে,
যোগী শংকর প্রলয়ংকর
জাগে চিত্তে ধেয়ান ভাঙি॥
শুষ্ক কণ্ঠে শ্রান্ত ফটিকজল,
ক্লান্ত কপোত কাঁদায় কাননতল,
চরণে লুটায় তৃষিতা ধরণি
আমার শরণ মাগি॥

Category: নজরুলগীতি
Previous Post:লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
Next Post:শ্যামা তন্বী আমি মেঘ-বরনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑