• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো জাগো শঙ্খচক্রগদাপদ্ম-ধারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জাগো জাগো শঙ্খচক্রগদাপদ্ম-ধারী

ভৈরবী দাদরা
 
জাগো জাগো শঙ্খচক্রগদাপদ্ম-ধারী।
জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা-তিথির তিমির অপসারি॥  
      ডাকে বসুদেব দেবকী ডাকে,  
      ঘরে ঘরে, নারায়ণ, তোমাকে!  
      ডাকে বলরাম শ্রীদাম সুদাম  
              ডাকিছে যমুনা-বারি॥  
      হরি হে, তোমায় সজল নেত্রে  
      ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে!  
      দুঃশাসন সভায় দ্রৌপদী  
              ডাকিছে লজ্জাহারী॥  
      মহাভারতের হে মহাদেবতা  
      জাগো জাগো, আনো আলোক-বারতা!  
      ডাকিছে গীতার শ্লোক অনাগতা  
              বিশ্বের নর-নারী॥

Category: নজরুলগীতি
Previous Post:মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী
Next Post:লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑