• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখে যা-রে রুদ্রাণী মা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দেখে যা-রে রুদ্রাণী মা

আনন্দ-ভৈরবী দাদরা

দেখে যা-রে রুদ্রাণী মা
হয়েছে আজ ভদ্রকালী।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে
শ্মশান-মাঝে শিব-দুলালি॥
আজ শান্ত সিন্ধুতে রে
অশান্ত ঝড় থেমেছে রে,
মা-র কালো রূপ উপচে পড়ে
ছাপিয়ে ভুবন গগন-ডালি॥
আজ অভয়ার ওষ্ঠে জাগে
শুভ্র করুণ শান্ত হাসি,
আনন্দে তাই বিষাণ ফেলে
মহেন্দ্র ওই বাজায় বাঁশি।
ঘুমিয়ে আছে বিশ্ব-ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
পায়ের লোভে মনের বনে –
ফুল ফুটেছে পাঁচমিশালি॥

Category: নজরুলগীতি
Previous Post:নাচে নাচে রে মোর কালো মেয়ে
Next Post:শ্মশান-কালীর নাম শুনে রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑