• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাতল গগন-অঙ্গনে ওই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মাতল গগন-অঙ্গনে ওই

দরবারি কানাড়া মিশ্র রূপক

মাতল গগন-অঙ্গনে ওই
আমার রণ-রঙ্গিণী মা।
সেই মাতনে উঠল দুলে
ভূলোক দ্যুলোক গগন-সীমা॥
আঁধার-অসুর-বক্ষপানে
অরুণ আলোর খড়্গ হানে,
মহাকালের ডম্বরুতে উঠল বেজে মা-র মহিমা॥
সৃষ্টিপ্রলয় যুগল নূপুর
বাজে শ্যামার যুগল পায়ে,
গড়িয়ে পড়ে তারার মালা
উল্কা হয়ে গগন-গায়ে।
লক্ষ গ্রহের মুণ্ডমালা দোলে গলে দোলে ওই
বজ্র-ভেরির ছন্দ-তালে নাচে শ্যামা তাথইথই,
অগ্নিশিখায় ঝলকে ওঠে
খড়্গ-ঝরা লাল শোণিমা॥

Category: নজরুলগীতি
Previous Post:কে পরাল মুণ্ডমালা আমার শ্যামা মায়ের গলে
Next Post:নাচে নাচে রে মোর কালো মেয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑