• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদল-মেঘের মাদল তালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাদল-মেঘের মাদল তালে

সারং মিশ্র কাওয়ালি

বাদল-মেঘের মাদল তালে
ময়ূর নাচে দুলে দুলে।
আকাশে নাচে মেঘের পরি
বিজলি-জরিন ফিতা পড়ে খুলে॥
কদম্ব-ডালে ঝুলনিয়া ঝুলায়ে,
বনের বেণি কেয়াফুল দুলায়ে,
তাল-তমাল-বনে কাজল বুলায়ে
বর্ষারানি নাচে এলোচুলে॥
তরঙ্গ-রঙ্গে নাচে নটিনি,
ভরা যৌবন ভাদর-তটিনী,
পরি ফুলমালা নাচে বনবালা
সবুজ সুধার লহর তুলে॥

Category: নজরুলগীতি
Previous Post:তোমার হাতের সোনার রাখি
Next Post:কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑