• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

চৈতি খেমটা
 
মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়।  
রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥
তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে,
তার লালসার রং জাগে রাঙা অশোকে।
তার রঙিন নিশান দুলে কৃষ্ণচূড়ায়॥
তার পুষ্পধনু দোলে শিমুল-শাখায়,
তার কামনা কাঁপে গো ভোমরা-পাখায়,
সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়॥
সে কুসুমি শাড়ি পরায় নীল-বসনায়,
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই।
সে শুকনো বুকে ফাগুন-আগুন ধরায়॥

Category: নজরুলগীতি
Previous Post:তরুণ অশান্ত কে বিরহী
Next Post:বল্লরি-ভুজ-বন্ধন খোলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑