• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল সখী বল ওরে সরে যেতে বল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বল সখী বল ওরে সরে যেতে বল

পিলু — খাম্বাজ কাহারবা

বল সখী বল ওরে সরে যেতে বল।
মোর মুখে কেন চায় আঁখি-ছলছল,
ওরে সরে যেতে বল॥
পথে যেতে কাঁপে গা
শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল।
ওরে সরে যেতে বল॥
জল নিতে গিয়ে সই
ওর চোখে চেয়ে রই,
শান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।
ওরে সরে যেতে বল॥
প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর?
চাঁদনি চৈতি রাতে আনে সে বাদল।
ওরে সরে যেতে বল॥

Category: নজরুলগীতি
Previous Post:নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না
Next Post:চম্পা পারুল যূথী টগর চামেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑