• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল

সাঁওতালি গান

হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল।
এনে দে, এনে দে, নইলে বাঁধব না বাঁধব না চুল।
কুসমি রং শাড়ি, চুড়ি বেলোয়ারি।
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে,
বাবলা ফুল আমের মুকুল॥
তিরকূট পাহাড়ে শালবনের ধারে
বসবে মেলা আজি বিকালবেলায়।
দলে দলে পথে চলে সকাল হতে
সাঁওতাল সাঁওতালনি নূপুর বেঁধে পায়
যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরান বাউল
মহুয়া-কুঁড়ির মালা গেঁথেছি নিরালা তুহার তরে,
মনের আদর মেখে পিয়াল পাতা ঢেকে রেখেছি ঘরে।
পলার মালা নাই,
কী যে করি ছাই,
গাঁথব মালা রে, এনে দে, এনে দে রে শিঁয়াকুল॥

Category: নজরুলগীতি
Previous Post:কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে
Next Post:ওগো প্রিয়তম এত প্রেম দিয়ো না গো

Reader Interactions

Comments

  1. ফুল

    May 5, 2021 at 8:14 pm

    পলার মালা কি জিনিস ?

    Reply
    • Bangla Library

      May 6, 2021 at 7:28 am

      পলা – [বিশেষ্য পদ] প্রবাল, রত্নবিশেষ।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑