• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীন দরিদ্র কাঙালের তরে এই দুনিয়ায় আসি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দীন দরিদ্র কাঙালের তরে এই দুনিয়ায় আসি

দীন দরিদ্র কাঙালের তরে এই দুনিয়ায় আসি  
হে হজরত, বাদশাহ হয়ে ছিলে তুমি উপবাসী॥
তুমি চাহ নাই কেহ হইবে আমির, পথের ফকির কেহ
কেহ মাথা গুঁজিবার পাইবে না ঠাঁই, কাহারও সোনার গেহ,  
ক্ষুধার অন্ন পাইবে না কেহ, কারও সত দাসদাসী॥
আজ মানুষের ব্যথা অভাবের কথা ভাবিবার কেহ নাই 
ধনী মুসলিম ভোগ ও বিলাসে ডুবিয়া আছে সদাই,
তাই তোমারেই ডাকে যত মুসলিম গরিব শ্রমিক চাষি॥  
বঞ্চিত মোরা হইয়াছি আজ তব রহমত হতে  
সাহেবি গিয়াছে, মোসাহেবি করি ফিরি দুনিয়ার পথে,  
আবার মানুষ হব কবে মোরা মানুষেরে ভালোবাসি॥

Category: নজরুলগীতি
Previous Post:হে মদিনার বুলবুলি গো
Next Post:পাঠাও বেহেশ্‌ত হতে হজরত পুন সাম্যের বাণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑