• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রাখো এ মিনতি ত্রিভুবনপতি

ভজন
ভৈরবী কাওয়ালি

রাখো এ মিনতি ত্রিভুবনপতি
তব পদে মতি (রাখো)।
আঁখির আগে যেন সদা জাগে
তব ধ্রুব জ্যোতি॥
সংসার-মরু মাঝে তুমি মেঘমায়া,
বিষাদ-শোক-তাপে তুমি তরুছায়া,
সান্ত্বনাদাতা তুমি দুঃখত্রাতা
অগতির গতি।
দোলে কালো নিশার কোলে
আলো-উষসী,
তিমির-তলে তব তিলক জ্বলে
ওই পূর্ণশশী।
ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে,
সহসা ঢলি পড় বনে ফুল-সাজে,
কোমলে কঠোরে হে প্রভু বিরাজে
তব মহিমা শকতি॥

Category: নজরুলগীতি
Previous Post:হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি
Next Post:নূরের দরিয়ায় সিনান করিয়া (আবির্ভাব)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑