• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়

তিলক-কামোদ আদ্ধা কাওয়ালি

রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়।
ভুলে গৃহ-স্বজন সবই সঁপেছি তোমায়॥
সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া,
নব নীরদ শ্যাম আনো মেঘ-মায়া,
আনন্দ-নীপবনে নন্দদুলাল এসো
বহাও উজান, হরি অশ্রুর যমুনায়॥
একা জীবন মোর গহন বন ঘোর
এসো এ বনে বনমালী গোপ-কিশোর,
কুঞ্জ রচেছি দুখশোক-তমালছায়।
প্রেম-প্রীতির গোপীচন্দন শুকায়ে যায়॥
দারা সুত প্রিয়জন, হরি হে নাহি চাই,
পদ্ম-পলাশ আঁখি যদি দেখিতে পাই,
রাখাল-রাজা এসো, এসো হে হৃষীকেশ,
গোকুলে লহো ডাকি, অকূলে ভাসি, হায়॥

Category: নজরুলগীতি
Previous Post:সুন্দর বেশে মৃত্যু আমার
Next Post:মোরে সেই রূপে দেখা দাও হে হরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑