• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে

বেহাগ একতালা

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে।
বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে॥
জীবন-প্রভাত কাটিল খেলায়,
দুপুর ফুরাল মোহের মেলায়,
ডাকিব যে নাথ সন্ধ্যাবেলায় ডাকিতে পারিনি তাও হে॥
এসেছি দুঃখ-জীর্ণ পথিক মৃত্যু-গহন রাতে।
কিছু নাই প্রভু সম্বল, শুধু জল আছে আঁখি-পাতে॥
সন্তান তব বিপথগামী,
ফিরিয়া এসেছে হে জীবন-স্বামী,
পাপী-তাপী তবু সন্তান আমি ধুলা মুছে কোলে নাও হে॥

Category: নজরুলগীতি
Previous Post:নূপুর মধুর রুনুঝুনু বোলে
Next Post:ফিরে আয় ভাই গোঠে কানাই  

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑