• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি

বাউল কাহারবা
  
পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি।
হল বিশ্ব-রাধা ওই সুরে উদাসী॥  
শুনে ওই রাখালের বেণু  
ছুটে আসে আলোক-ধেনু,
ওই নীল গগনে রাঙা মেঘে  
ওড়ে গোখুর-রেণু,
আসে শ্যাম-পিয়ারি গোপ-ঝিয়ারি 
গ্রহতারার রাশি॥
সেই বাঁশির অন্বেষণে
যত মন-বধূ ধায় বনে,
তাদের প্রেম-যমুনায় বাণ ডেকে যায়  
কুল খোয়ায় গোপনে।
তারা রাস-দেউলে রসের বাউল  
আনন্দ-ব্রজবাসী॥

Category: নজরুলগীতি
Previous Post:ওমা ফিরে এলে কানাই মোদের
Next Post:ও মন চল অকূল পানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑