• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর লুকাবি কোথায় মা কালী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আর লুকাবি কোথায় মা কালী

বাগেশ্রী একতালা

আর লুকাবি কোথায় মা কালী।
আমার বিশ্ব-ভুবন আঁধার করে  
        তোর রূপে মা সব ডুবালি॥
আমার সুখের গৃহ শ্মশান করে  
        বেড়াস মা তায় আগুন জ্বালি
আমায় দুঃখ দেওয়ার ছলে মা তোর  
        ভুবন-ভরা রূপ দেখালি॥
আমি পূজা করে পাইনি তোরে  
        এবার চোখের জলে এলি,
আমার বুকের ব্যথায় আসন পাতা 
        বস মা সেথা দুখ-দুলালি॥

Category: নজরুলগীতি
Previous Post:ধ্যান ধরি কীসে হে গুরু
Next Post:ওমা ফিরে এলে কানাই মোদের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑