• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী

ভৈরবী কাহারবা

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী
গোবিন্দ কৃষ্ণ মুরারি।
গোবিন্দ কৃষ্ণ মুরারি হে,
পাপ-তাপ-দুখ-হারী॥
কালরূপ কভু দৈত্য-নিধনে,
চিকন কালা কভু বিহর বনে,
কভু, বাজাও বেণু, খেল ধেনুসনে,
কভু বামে রাধা-প্যারি,
গোপনারী মনোহারী
নিকুঞ্জ-লীলা-বিহারী॥
কুরুক্ষেত্র-রণে পাণ্ডব-মিতা,
কণ্ঠে অভয় বাণী ভগবদ্‌গীতা,
হে পূর্ণ ভগবান পরম পিতা,
শঙ্খ চক্র গদাধারী,
পাপ-তারী, কাণ্ডারি
ত্রিভুবন সৃজনকারী॥

Category: নজরুলগীতি
Previous Post:কালা এত ভালো কি হে কদম্ব গাছের তলা
Next Post:আমার কালো মেয়ের পায়ের তলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑