• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালোবাসায় বাঁধব বাসা আমরা দুটি মানিক-জোড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভালোবাসায় বাঁধব বাসা আমরা দুটি মানিক-জোড়

[ দ্বৈত ] গান

উভয়ে॥ ভালোবাসায় বাঁধব বাসা  
        আমরা দুটি মানিক-জোড়।  
থাকব বাঁধা পাখায় পাখায়  
        মাখামাখি প্রেম-বিভোর॥
পু॥ আমার বুকে যত মধু
স্ত্রী॥ আমার বুকে ঢালবে বঁধু!
পু॥ আমি কাঁদব যখন দুখে
স্ত্রী॥ আমি মুছাব সে নয়ন-লোর॥
পু॥ আমি যদি কভু মনের ভুলে  
      তোমায় প্রিয়া থাকি ভুলে,
স্ত্রী॥ আমি রইব তাতেই ফুলের মালায়  
      লুকিয়ে যেমন থাকে ডোর॥
উভয়ে॥ মোরা নীল গগনের নীল স্বপনে  
      চিরকালের চাঁদ-চকোর।

Category: নজরুলগীতি
Previous Post:তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
Next Post:মোর মন ছুটে যায় দ্বাপর যুগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑