• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন

চাষার গান
ঝুমুর কাহারবা

আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন  
        চলছি উড়ে প্রাণ সই॥
ছুটি ঊর্ধ্বশ্বাসে ঝড়-বাতাসে  
        পড়ব কোতায় কেমনে কই॥  
তোর থেকে লো চলে এসে
আমার বুকের পাঁজরা গেছে খসে,
সেই ভাঙা বুকের খাপরা ভরে  
        কুল কাঠেরই আগুন বই॥  
কাঁদিয়ে তোরে ও প্রেয়সী,  
তোরও চেয়ে কাঁদছি বেশি,
আমার পাকা ধানের খেতে আমি  
        আপন হাতে দিলাম মই॥  
তোর কাঁদনের গাঙের তীরে,
আমি নৌকা বেয়ে আসব ফিরে,
তুই ভেজে রাখিস দুখের তাতে 
        মন-আখাতে প্রেমের খই॥

Category: নজরুলগীতি
Previous Post:ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি
Next Post:মন নিয়ে আমি লুকোচুরি-খেলা খেলি প্রিয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑