• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুসুম-সুকুমার শ্যামল তনু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কুসুম-সুকুমার শ্যামল তনু

বাগেশ্রী – সিন্ধু কহারবা

কুসুম-সুকুমার শ্যামল তনু
হে ফুল-দেবতা লহো প্রণাম।
বিটপী-লতায় চিকন পাতায়,
ছিটাও হাসি কিশোর শ্যাম॥
পূজার থালা এ অর্ঘ্য-ডালা
এনেছি দিতে তোমার পায়,
দেহো শুভ বর কুসুম-সুন্দর
হউক নিখিল নয়নাভিরাম॥
এ বিশ্ব বিপুল কুসুম-দেউল
হউক তোমার ফুল-কিশোর,
মুরলী-করে এসো গোলোক-বিহারী
হউক ভূলোক আনন্দ-ধাম॥

Category: নজরুলগীতি
Previous Post:যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল
Next Post:কোথায় তুই খুঁজিস ভগবান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑