• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো হৃদি-রাসমন্দিরে এসো  

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো হৃদি-রাসমন্দিরে এসো  

ঝিঁঝিট একতালা

এসো হৃদি-রাসমন্দিরে এসো  
        হে রাস-বিহারী কালা।
মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে  
        অশ্রু-যূথীর মালা॥  
আমার কাঁদন-যমুনার নদী  
ভাঁটি-টানে শুধু বহে নিরবধি,
তারে বাঁশরির তানে বহাও উজানে  
        ভোলাও বিরহ-জ্বালা॥
আমি ত্যজিয়াছি কবে লাজ মান কুল,  
বহি কলঙ্ক এসেছি গোকুল,
আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর  
        করো মোরে ব্রজ-বালা॥

Category: নজরুলগীতি
Previous Post:চলো    মন আনন্দ – ধাম
Next Post:যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑