• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাষাণের ভাঙালে ঘুম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পাষাণের ভাঙালে ঘুম

ভীমপলশ্রী মিশ্র দাদরা

পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায়।
গলিয়া সুরের তুষার
গীতি-নির্ঝর বয়ে যায়॥
উদাসী বিবাগি মন
যাচে আজ বাহুর বাঁধন,
কত জনমের কাঁদন
ও-পায়ে লুটাতে চায়॥
তোমার চরণ-ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল,
তোমার বেণির বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল।
চমকে ওঠে মোর গগন
ওই হরিণ-চোখের চাওয়ায়॥

Category: নজরুলগীতি
Previous Post:হে বিধাতা দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে
Next Post:বোলো না বোলো না ওলো সই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑