• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রিয় যাই যাই বোলো না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » প্রিয় যাই যাই বোলো না

গারা মিশ্র দাদরা

প্রিয় যাই যাই বোলো না,  
          না না না।
আর কোরো না ছলনা,  
          না না না॥
আজও মুকুলিকা মোর হিয়া মাঝে  
না-বলা কত কথা বাজে,  
অভিমানে লাজে বলা যে হল না॥
কেন শরমে বাধিল কে জানে,
আঁখি তুলিতে নারিনু আঁখি পানে।
প্রথম প্রণয়-ভীরু কিশোরী
যত অনুরাগ তত লাজে মরি,
এত আশা সাধ চরণে দলো না॥

Category: নজরুলগীতি
Previous Post:নম নম নমো বাংলাদেশ মম
Next Post:ভোলো লাজ ভোলো গ্লানি জননী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑